1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে মাটিচাপা পরে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

শ্রীনগরে মাটিচাপা পরে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! গ্রেফতার ১

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

মুন্সীগঞ্জ শ্রীনগরে মাটিচাপা পরে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছেন । বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হাঁসাড়া কালিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার ইতালী প্রবাসী আফজাল শেখ রাস্তা খুড়ে আন্ডার পাস তৈরি করে ভবন নির্মানের জন্য শ্রমিক নিয়োগ করে। শ্রমিকরা দুপুর ২টার দিকে মাটি খুড়ে বড় গর্ত তৈরি করে বেজমেন্ট তৈরি করে। এসময় নির্মাণ শ্রমিক শচীন মন্ডল(৩২), রুবেল (৩২) ও জিল্লু শেখ (৫০) বেজমেন্টের গর্তে মাটি চাপা পরে। শচীন মন্ডল ও রুবেল ঘটনা স্থলেই মারা যায়। জিল্লু শেখকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে এবং স্থানীয়রা আফজাল শেখের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আফজাল শেখকে তাদের হেফাজতে নেয়। স্থানীয়রা জানায় গত বছরও আফজাল শেখ রাস্তা খুড়ে ঝুকিপূর্ণ ভাবে কাজ শুরু করলে তা স্থানীয়দের বাধার মুখে প্রতিহত হয়। নিহত শচীন মন্ডল বীরতারা ইউনিয়নের সাতগাও গ্রামের দিলিপ মন্ডলের ছেলে। রুবেল মধ্য হাঁসাড়া গ্রামের রেজাউল মাঝির ছেলে।

শ্রীনগর থানার এসআই মুজাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার ও বাড়ির মালিককে আটক করেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net