1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী ছাত্রলীগের বর্নাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

হাটহাজারী ছাত্রলীগের বর্নাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৫৬৬ বার

গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যে সমৃদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্যভাবে পালন করা হয়েছে হাটহাজারীতে।

এ উপলক্ষ্যে হাটহাজারী উপজেলা, হাটহাজারী সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগ যৌথ উদ্যোগে র‍্যালি, কেককাটা, প্রিতিভোজ ও আলোচনা সভার আয়োজন করে।

সোমবার (৪ঠা জানুয়ারী) হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেলের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল হক মুন্না, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন গালিব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাসনাত নেওয়াজ সানিম, মাসুদ মঞ্জু, আবু হোসেন, সম্পাদকমণ্ডলী সদস্য গোলামুর রহমান অভি, রাজন বনিক, মিরাজ সিকদার, ইসমাইল হোসেন রিপন, সদস্য -আরিফুর রহমান, মোনায়েম আহমেদ সোহান, হোসাইন অভি, মিজানুর রহমান, মইন উদ্দিন সম্রাট, পৌর ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে ছাত্রলীগের শাখা সমূহ কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net