1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাকাত জকিরের দুই সহযোগী অস্ত্রসহ আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডাকাত জকিরের দুই সহযোগী অস্ত্রসহ আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৪ বার

কক্সবাজারের টেকনাফের কেরুনতলী এলাকা থেকে ১টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি নিয়ে রোহিঙ্গাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫)।

রবিবার (৭ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে কেরুনতলী স্থলবন্দর নিকটবর্তী সাইরংখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ আলম (৩৫) ও মৌছনী ক্যাম্প-২৬ এর রেদওয়ানের ছেলে মোঃ আজিম (২০)।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা দুর্ধর্ষ ডাকাত জাকিরের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় শুটারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে যায়।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে তাদের হেফাজতে রেখে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করে এবং নিজেরাও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে।

আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net