1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় নবম শ্রেণীর কিশোরী অপহরণ:গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

ডেমরায় নবম শ্রেণীর কিশোরী অপহরণ:গ্রেফতার ১

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৯ বার

রাজধানীর ডেমরায় নবম শ্রেণীর (১৪) এক কিশোরী অপহরণের দায়ে সহযোগী মো. লাল মিয়া (৪০) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ঢাকার হাজারীভাগ কোম্পানীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। লাল মিয়া রংপুরের গঙ্গাচড়া থানার পাইকাং বিন্নাগাড়ী গ্রামের লেবু মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী রাকিব (১৮) ও সহযোগী মো. লাল মিয়াসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন। রাকিব একই এলাকার আসাদুলের ছেলে। তারা উভয়েই ঢাকার হাজারীবাগ কোম্পানীঘাট এলাকার ভাড়াটিয়া।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই নাজনীন আক্তার বলেন, অপহৃত মেয়েটি তার স্কুলের পাশে এক জায়গায় কোচিং করতো। রাকিব কোচিংয়ে যাওয়া আসার পথে মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এদিকে এ প্রস্তাব বারবার মেয়েটি প্রত্যাক্ষাণ করায় ক্ষিপ্ত হয় রাকিব। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারী বিকালে রাকিব তার সহযোগীদের নিয়ে কোচিং থেকে বাড়ী ফেড়ার পথে মেয়েটিকে ফুসলিয়ে জোরপূর্বক অপহরণ করে।

এসআই নাজনীন আরও বলেন,বর্তমানে রাকিব পলাতক রয়েছে। মেয়েটিও উদ্ধার হয়নি। তাই দ্রুত অপহৃতকে উদ্ধারসহ রাকিবকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net