ঢাকা   ০৭:০৫:২৮ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

সাভারে রোহানকে হত্যাকারী কিশোর গ্যাং হৃদয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারের রোহান হত্যার মুল হোতা হ্রদয়কে রোববার ৭ ফেব্রুয়ারি ভোরে ধামরাইয়ের হৃদয়ের আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকার টেক এলাকার ঝন্টু মিয়ার ছেলে, সে রোহান জত্যার দলনেতা বলে জানা গেছে।

গত শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় রোহানকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় হৃদয় ও তার বাহিনী সদস্যরা।

নিহতের পরিবার জানান, প্রেমের বিরোধের জেরে রোহানকে ব্যাংক কলোনী এলাকার হৃদয় হুমকি দেয়। পরে রোহান তার তিন বন্ধুকে নিয়ে ব্যাংক কলোনি এলাকায় গিয়ে মোটরসাইকেল থেকে নামতেই রিদয় ও শুভ হামলা চালায়। হৃদয় ও শুভসহ প্রায় ১৫ থেকে ২০ জন আগে থেকেই রোহানকে হত্যার পরিকল্পনা করে, যার কারনে ওৎ পেতে ছিল সকলে। রোহানকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় তারা।

প্রেম ঘটিত বিরোধের জেরে রোহানকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় হৃদয় ও তার দল । পরে স্হানীয়রা রোহানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যা করেছে হৃদয় ও তার সহযোগিরা। এঘটনায় হৃদয়কে গ্রেপতার করা হয়েছে। এঘটনায় জড়িত বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি