1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অন্যের জমিতে অবৈধ অনুপ্রবেশ, প্রাচীর ভাঙচুর,চুরি ও হুমকি ॥ থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

অন্যের জমিতে অবৈধ অনুপ্রবেশ, প্রাচীর ভাঙচুর,চুরি ও হুমকি ॥ থানায় মামলা

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪১৭ বার

রাজধানীর ডেমরার বাদশা মিয়া রোড এলাকায় অন্যের ৫ শতাংশ জমিতে কতিপয় সন্ত্রাসীরা অবৈধ অনুপ্রবেশ করে প্রাচীর ভাঙচুরসহ সাইনবোর্ড চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় খবর পেয়ে ওই জমির মালিকপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদেরকে নানা হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় জমিটির ১২ জন মালিকপক্ষ থেকে মো. শরিফ আহম্মেদ (৫৭) নামে এক ব্যক্তি মঙ্গলবার বিকালে অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ওই সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটায়। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন-ডেমরার ফার্মের মোড় ডাচ বাংলা বুথের পিছনে মো. উজ্জল মামুন খান (৫৫) ও তার স্ত্রী রওশন আক্তার সেফু (৪৩), একই এলাকার ফারুক হোসেন (৫৫) ও জয়নাল (৪৫)। তবে এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ৪ বছর আগে ১২ জন মিলে বাদশা মিয়া রোড এলাকায় সিএস ও এসএ-১৪৪৬, আরএস-২৫৬৭ ও ঢাকা সিটি জরিপ-৪৬৪৬ নং দাগে ৫ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে তারা ওই জমির চারদিকে দেয়াল নির্মাণ করে সাইনবোর্ড টানায়। এদিকে গত সোমবার রাতে অভিযুক্তরা সঙ্ঘবদ্ধভাবে ওই জমিতে অবৈধ অনুপ্রবেশ করে প্রাচীর ভাঙচুর ও সাইনবোর্ড চুরি করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net