1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় বৃদ্ধা মহিলাকে বাঁচাতে গিয়ে উল্টো ফাঁসলেন মহিলা-ভাইস চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

অসহায় বৃদ্ধা মহিলাকে বাঁচাতে গিয়ে উল্টো ফাঁসলেন মহিলা-ভাইস চেয়ারম্যান

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫৮৮ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক অসহায় মহিলাকে ভাইজিদের হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে উল্টো ফেঁসে গেলেন উপজেলার নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান জয়নব বিবি জলি। হামলাকারী সাদিয়া ও মুন্নী উল্টো মহিলা ভাইস চেয়ারম্যানকেই হামলাকারী উল্লেখ করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার মানহানি করেছেন। গতকাল বুধবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। সংবাদ সম্মেলনকালে অপমানে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের শায়রা বেগমকে (৬০) পারিবারিক শত্রুতার জেরে গত ১২ মার্চ তারই ভাই মাহাবুল আলমের মেয়ে সাদিয়া ও মুন্নী প্রকাশ্যে মারধর করতে থাকেন। এই খবর পেয়ে স্থানীয় মহিলা মেম্বার আলমাস খাতুন সেখানে এলে সাদিয়া ও মুন্নী তাকেও অপমান করতে থাকেন। এতে আলমাস খাতুন পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে খবর দেন। জলি এসে দেখেন তখনো সাদিয়া ও মুন্নী অসহায় বিধবা বৃদ্ধা শায়রা বেগমকে মারধর করছেন। এতে তিনি তাকে বাঁচাতে গেলে মুন্নী ও সাদিয়া ভাইস চেয়ারম্যানকেও তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করতে থাকেন এবং শায়রা বেগমকে মাটি থেকে তোলার সময়ের ভিডিও করে অপপ্রচার করেন যে জলিই বৃদ্ধাকে মারছেন। এছাড়া তারা জলিকে অপমান করতে তাকে ছাগল চোর, মোবাইল চোরসহ নানান অপবাদ দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার করেন এবং সর্বশেষ এসব মিথ্যা তথ্য দিয়ে গত মঙ্গলবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। যা মোটেও সত্যি নয় এবং এসবের পেছনে প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে বলে দাবী করেন জয়নব বিবি জলি। সংবাদ সম্মেলনে উপস্থিত অত্যাচারের শিকার বিধবা শায়রা বেগম নিজে উপস্থিত থেকে মুন্নী ও সাদিয়ার হাতে সবসময় নির্যাতিত হচ্ছেন বলে জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়নের মহিলা মেম্বার আলমাস খাতুন, ভাটিয়ারীর মহিলা মেম্বার ফরিদা ইয়াসমিন, নয়নমনি, মনোয়ারা জুবাইদাসহ ভুক্তভোগি মহিলার বাড়ির অন্তত ৩৫-৪০জন বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net