1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ বাংলাদেশে জাতীয় পতাকা দিবস রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকে শহীদ দিবসে জাতীয় পতাকাকে অসম্মান করে উত্তালন ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

আজ বাংলাদেশে জাতীয় পতাকা দিবস রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকে শহীদ দিবসে জাতীয় পতাকাকে অসম্মান করে উত্তালন !

পটুয়াখালী প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩০৬ বার

২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। এ দিনে ভাষা শহীদদের স্বরণে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কিন্তু এ বিধানের কোনো তোয়াক্কা না করে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে জাতীয় পতাকাকে অসম্মান করে উত্তোলণ করা হয়।
একটি ২ হাত লস্বা রডের সাথে বেধে ক্লিনিক সংলগ্ন পুকুরের পাড়ের একটি আকাঁশ মনি গাছের সাথে মাটি থেকে ৩ হাত উপরে টাঙ্গিয়ে রাখা হয় জাতীয় পতাকাটি।
চিত্রটি দেখা যায়, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের দক্ষিন তুলাতলি কমউিনিটি ক্লিনিকে। ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রওসাদ ইসলাম রুমান শহীদ দিবসে এভাবেই জাতীয় পতাকাকে অসম্মান করে গাছের সাথে বেধে রাখেন।

সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা মেলে দক্ষিন তুলাতলি কমিউনিটি ক্লিনিকে।
এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রওসাদ ইসলাম রুমান।
এ বিষয়ে স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মহব্বত হোসেন বলেন, রুমান মাতৃভাষা দিবসে পতাকাকে অসম্মান করে টাঙ্গিয়েছেন। যে পতাকাকে সম্মান করতে জানেনা সে কিভাবে একটা সরকারী ক্লিনিকে চাকরি করে । সংশিল্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের দাবিও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, আমি আমার তদন্ত টিম পাঠাবো খুব শীঘ্রই । তদন্ত করে যদি ঘটনার সত্যতা পাওয়া রওসাদ ইসলাম রুমান এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । এছাড়াও আমি নিজেই এই মাসে বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ভিজিট করতে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net