1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় র‍্যাবের হাতে অস্ত্র ও ইয়াবাসহ আটক নাছির - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারায় র‍্যাবের হাতে অস্ত্র ও ইয়াবাসহ আটক নাছির

নিজস্ব সংবাদদাতা ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪১১ বার

আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাছির (৩৩) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। মঙ্গলবার বিকেলে এক অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৬টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নাছিন উত্তর চাতরী এলাকার মৃত জালাল সওদাগরের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী জালাল সওদাগরের ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি নাছিরকে আটক করে। এসময় নাছিরের দেহ তল্লাশী করে কোমড়ে রাখা অবস্থায় ১ টি ওয়ানশুটারগান, পরিহিত প্যান্টের পকেট হতে ১ রাউন্ড গুলি এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net