1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি নির্বাচন যুবনেতা হাসান জমাদ্দারের কর্মী সমাবেশে জনতার ঢল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ইউপি নির্বাচন যুবনেতা হাসান জমাদ্দারের কর্মী সমাবেশে জনতার ঢল

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৯০ বার

নির্বাচন কমিশন থেকে ১১এপ্রিল প্রথম ধাপে দেশের ৩২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ঘোষনার পর বাগেরহাটের শরণখোলায় জোরেসোরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। উপজেলার চারটি ইউনিয়নেই চেয়ারম্যান ও মেম্বর পদে এবার অসংখ্য নতুন মুখ প্রার্থীতা ঘোষনা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকার ভোটারদের সঙ্গে যে যার মতো করে চাচক্র, মতবিনিময় শুরু করেছেন বহু আগ থেকেই।
এদের মধ্যে ২নম্বর খোন্তাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যুবলীগ নেতা হাসানুজ্জামান জমাদ্দার রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ওইদিন বিকেলে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা তার ইউনিয়ন ছাড়াও উপজেলা সদর রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। কর্মী সমাবেশ করেন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত। জনতার ঢল নামে খোন্তাকাটা বাজারে অনুষ্ঠিত ওই যুবনেতার কর্মী সমাবেশে।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তরুণ প্রার্থী হাসান জমাদ্দার বলেন, ছোটবেলা থেকেই আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগে থাকাকালীন বহু হামলা-মামলার শিকার হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। সরকারের উন্নয়নের সুফল যাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায় সব সময় সেই চেষ্টা করি। সেই ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করি আমি।

খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে বক্তৃতা করেন নেতা ইউসুফ খান, কামাল ফরাজী, বকির জমাদ্দার, দেলোয়ার হোসেন খান, জামসেদ আলী জিকুসহ আওয়ামী লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের এই নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net