1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ আটক -২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ আটক -২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪১০ বার

কক্সবাজারের রামু উপজেলায় ১৪ হাজার ইয়াবা ও ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের ‘ই-ব্লকের মোঃ ইসমাইলের ছেলে মােঃ শহীদ (২৬) ও অপর জন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মগবাজার -হামার পাড়া এলাকার আজিজুল হকের স্ত্রী মিনুয়ারা (৪০)।

মঙ্গলবার (৯মার্চ) ৪ টার দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের সিএন্ডজে অটোগ্যাস স্টেশন এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

১০ মার্চ বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান,কতিপয় মাদক কারবারি সিএন্ডজে অটোগ্যাস স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরােক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জন ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৪ হাজার পিস ও গুড়া অবস্থায় ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net