1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ তিন কারবারী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ তিন কারবারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪৩ বার

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া মরিচ্যা বাজার এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।

তারা হলো- রামুর খুনিয়া পালংয়ের ৭ নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়ার মৃত আজিম উদ্দিনের ছেলে জাফর আলম (৩০), মীর আহম্মদের ছেলে মোঃ জয়নাল (৩৮) ও মৃত সিরাজ মিয়ার ছেলে রহিম উল্লাহ (২৬)।

বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব।

এ সময় মোস্তাক আহম্মেদ (৪০) (সাবেক ইউপি সদস্য) নামের তাদের সহযোগী পালিয়ে গেছে বলে অভিযানকারীদের দাবি।

১১ মার্চ বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানিয়েছেন, ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে।

পরবর্তীতে তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে বলে জানান র্যাবের এই মিডিয়া কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net