1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হেফাজতের হরতাল পালন, আ.লীগ অফিস ভাঙচুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

কিশোরগঞ্জে হেফাজতের হরতাল পালন, আ.লীগ অফিস ভাঙচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৩১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পালিত হয়েছে হেফাজতে ইসলামের ডাকা হরতাল। রোববার (২৮ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতকর্মীরা। এ সময় শহরের সব দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

দুপুর ১২টার দিকে শত শত হরতাল সমর্থক লাঠিসোটা নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। আধঘণ্টাব্যাপী অব্যাহত ছিল সেই তাণ্ডব। এ সময় চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্রসহ ভাঙচুর চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ জাতীয় নেতাদের ছবিতে অগ্নিসংযোগ করে।

পরে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হরতালকারীরা। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে।

হেফাজতের কর্মীরা জানায়, পুলিশের প্রত্যক্ষ সহায়তায় ছাত্রলীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ হরতাল পালনে হামলা চালানোতেই পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বলেন, ‘যে কোনো পরিস্থিতি পুলিশ কঠোর হাতে দমন করবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘আওয়ামী লীগ অফিসে যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুর রহমান জালালাবাদী বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনা কারা ঘটিয়েছে তা জানেন না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net