1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ৩৮ দিন পর শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

কুমিল্লায় ৩৮ দিন পর শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৪২ বার

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে ফুফার নেতৃত্বে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে আবদুর রহমান নামের পাঁচ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার শিকার আবদুর রহমান (৫) উপজেলার গাংগাটিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।

এঘটনায় শিশুর ফুফাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অপহরণ চক্রের সদস্যদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিদের দেওয়া তথ্যমতে উপজেলার বোড়ারচর এলাকা থেকে মাটি খুড়ে শিশুটির অর্ধগলিত
লাশ উদ্ধার করা হয়।

আটক করা হয়, উপজেলার বোড়াচর গ্রামের আবদুল বাতেন বেপারীর ছেলে মোঃ ময়নাল (৩৪), আবু মুসার ছেলে ও নিহত শিশু আবদুর রহমানের ফুফা নাজমুল হাসান (৩০) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রবিউল হাসান (২৭)।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে নিজ ঘর থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ হয় শিশু আবদুর রহমান। এ সময় শিশু আবদুর রহমানের বাবার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন বাবা ফারুক মিয়া মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণের কিছুদিন পর শিশুটির পিতা ফারুকের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে ফোন করে ছেলের মুক্তিপণ
হিসেবে পঞ্চাশ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তারই জের ধরে সোমবার
দিবাগত রাত ৮টার দিকে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর
রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হামিদুল ইসলাম ফোর্স নিয়ে ছদ্মবেশে মুক্তিপণের টাকা দিতে বাখরাবাদ এলাকায় অপহরণ চক্রের দেয়া ঠিকানায় যান। এসময় অপহরণ চক্রের সদস্যদের হাতে তিন পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন এসআই হামিদুল ইসলাম, সাইফুল ও কনস্টেবল রুবেল মিয়া।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, অপহরণ চক্রের সদস্যদের
মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এঘটনায় এসআই সাইফুল বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net