1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলছে করোনা কাল, ব্যবসা—বাণিজ্য অস্থিতিশীল বাড়ছে বেকারত্ব ও ভিক্ষুকের সংখ্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

চলছে করোনা কাল, ব্যবসা—বাণিজ্য অস্থিতিশীল বাড়ছে বেকারত্ব ও ভিক্ষুকের সংখ্যা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০৯ বার

সারাদেশের ন্যয় লালমনিরহাট জেলার ৫ উপজেলায় গতবছরের ২৫,৩,২০ ইং তারিখ সাধারণ ছুটি ঘোষণা পর থেকে এবং বর্তমান সময় পর্যন্ত সকল প্রকার উৎপাদনশীল বাণিজ্যিক প্রতিষ্ঠান ও খাদ্য সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে মারাত্বক অস্থিতিশীলতা চলছে। ব্যবসায়ীদের ধারণা কারোনার মহামারীতে ব্যবসার পরিস্থিতি ভালো হতে পারছে না। বিডিআর হাট ও বড় মসজিদ সংলগ্ন ইলেুকট্রনিক্স ব্যবসায়ী ফরহাদ সোহেল, আনোয়ার হোসেন ও ইব্রাহিম সাকিব সহ একাধিক ব্যবসায়ী জানান, কোন কোন দিন দোকান খুলে একটা মালও বিক্রি করতে পারে না। তারা জানায়, করোনা প্রাদুর্ভাবের পরে হয়তো এ মন্দা অবস্থা থাকবে না। কিন্ত করোনাকাল ১ বছর চলছে এতে করোনা কমছে এবং বাড়ছে।

ফলে ব্যবসায়ীদের বেচা-বিক্র‍িতে তেমন কোন উন্নতি হচ্ছে না। ব্যবসা-বাণিজ্যে মন্দা অবস্তা চলছে। সেই সাথে বেড়েছে ভিক্ষুক ও সাহায্য প্রার্থীর সংখ্যাও। সকাল ও সন্ধ্যায় বিভিন্ন গন্তব্যে যাত্রী ও আগত যাত্রীরা অনেক সময় গাড়িতে উঠানামা করতে গিয়ে ভিক্ষুক ও সাহায্য প্রার্থীদের হাক -ডাকে বিরক্তি বোধ করতে হচ্ছে। কাপড় ব্যবসায়ীদেরও বিক্রি নেই। দোকান ও তাদের গোডাউনে কাপড় ভড়ে রয়েছে। এছাড়াও ভারতীয় কাপড় বাজার দখলে নেয়ায় দেশি কাপড়ের কদর কমেছে। বর্তমান সরকারের আমলে নিম্ন ও বেকারত্বের স্বীকার সাধারণ মানুষ যেন স্বপ্ন দেখার কথা ভাবছে। কেউ কেউ উপহাস করতে শুরু করছে। কারণ নিম্ন আয়ের মানুষ চায় তাদের খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য সেবা। এর কোনটিই নিরাপত্তা নেই বরং বেড়েছে খাদ্য ও চিকিৎসা ব্যয়। ফলে দিন যাচ্ছে আর বেকারত্ব ও ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলেছে। ব্যবসায়ী মহলে এ হতাশা কবে নিরসন হবে তা নিয়ে প্রহর গোনা ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net