1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিরকুট লিখে আত্মহত্যার পথ বেচে নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মিশন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

চিরকুট লিখে আত্মহত্যার পথ বেচে নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মিশন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৬০ বার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় নিজ বাড়িতে চিরকুট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র নাইমুল হাসান মিশন (২১) আত্মহত্যা করেছে। সে সেনাবাহিনীতে কর্মরত কামাল উদ্দিন এর বড় ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় মিশন। ভোর বেলা অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেংগে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। বৈদ্যুতিক সিলিং ফ্যানের সাথে চাঁদর দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘরের খাটের উপর থেকে মিশনের হাতে লিখা চিরকুটও উদ্ধার করে পুলিশ।

চিরকুটে নিহত মিশন লিখেন, ‘এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোন ইচ্ছা নেই, তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ডারউইন বলেছিলেন- Surrvival for fittest, but i not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন, মিলনের খেয়াল রাখিয়েন (মিলন মিশনের ছোট ভাই)। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী’।

স্থানীয় কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, সে বেশকিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। আমার জানামতে তার পরিবার ঢাকায় চিকিৎসাও করিয়েছে। সে এলাকার নম্র ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net