ঢাকা   ০৬:১৯:২০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

চেতনা নাশক ওষুধ খাইয়ে নগদ অর্থসহ স্বর্নালংকার লুট

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪০৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, মোংলায় ওঝা (কবিরাজ) সেজে বাড়ী বন্ধ ও ঝাড়-ফুকের নাম করে দুধের সাথে চেতনানাশক খাইয়ে বাড়ীর লোকজনকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে দুই দুর্বৃত্তরা।

রবিবার রাতে মোংলার সাতঘরিয়া গ্রামের মৃত বিদ্যুতের বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ওই বাড়ীর তিন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা।

স্থানীয়রা ও অজ্ঞানের শিকার পরিবারের স্বজনেরা জানান, রবিবার রাত ১০টার দিকে দুই ব্যক্তি সাতঘরিয়া গ্রামের বিদ্যুতের বাড়ীতে যান। তারা দুইজন ওই বাড়ীতে রাত কাটানোর জন্য বাড়ীর লোকজনকে বললে যাতে রাজি হয়ে তাদের রাতের খাবার খেতে দেন। এরপর তারা বাড়ীর লোকজনকে বলে এ বাড়ীতে ভয়ভীতির আচর রয়েছে তাই বাড়ী বন্ধ করতে হবে। ওই দুইজনের কথা মত সবকিছুই করেন বাড়ীর লোকজনেরা। কৌশলে এক পর্যায়ে তারা রাত ১২টার দিকে দুধের সাথে চেতনানাশক খাইয়ে দেন বাড়ীর গৃহকর্তী কবিতা, কবিতার ছেলে বিপ্লব ও কবিতার বড় বোন সবিতাকে। এরপর তারাও ঘরের বারান্দায় ঘুমানোর ভান করেন। দুধে মিশানো চেতনানাশক খেয়ে বাড়ীর লোকজন অজ্ঞান হয়ে পড়লে ঘরে ঢুকে ৯ থেকে ১০ হাজার নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যান। তবে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের সঠিক বিবরণ/পরিমাণ পাওয়া যায়নি।

সোমবার সকালে ওই বাড়ীর লোকজনকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন ঘরে তিনজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে তাদের সামান্য চেতনা ফিরেছে। তবে বেশি একটা কথা বলতে পারছেনা। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে অজ্ঞান অবস্থায় আনা বিপ্লব (৩২), কবিতা মল্লিক (৫২) ও সবিতা মল্লিকের (৫৫) শারীরিক অবস্থা এখন ভাল এবং শংকামুক্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি