1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবিত হরিণসহ চোরা শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

জীবিত হরিণসহ চোরা শিকারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৩৫ বার

বাগেরহাট জেলার, মোংলায় কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে আনা একটি জীবিত হরিণসহ এক চোরা শিকারীকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বন সংলগ্ন লাউডোব খেয়াঘাট এলাকা থেকে কিনারে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে তাকে আটক করা হয়। আটক মো.শাকিল সরদার(১৯) খুলনার দাকোপ থানার বানিয়া শান্তা ইউনিয়নের ভোজন খালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সুত্রে জানাগেছে, গোপন সংবাদ পেয়ে দাকোপের লাইডোপ এলাকা থেকে হরিনের মাংস পাচার হচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। রাত ২টার দিকে এক ব্যাক্তি লাইডোপ খেয়া ঘাটের কিছু দুড়ে দাড়িয়ে থাকতে দেখে কোষ্টগার্ড। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা কালে মো. শাকিল সরদার (১৯) নামের এক চোরা শিকারীকে আটক করে। পরে তার পাশ থেকে একটি মায়াবী জীবিত হরিণ ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

আটককৃত চোরাকারবারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণী সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত হরিণ ও আটককৃত চোরা শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুন্দরবনের ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম অপারেশন কর্মকর্তা এম মাজহারুল হক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net