1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ডাকাতিকালে জনতার হাতে আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

তিতাসে ডাকাতিকালে জনতার হাতে আটক-১

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৪৯ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের সদস্য শরিফ(৩০)। সে উপজেলার কালাইকান্দি রায়পুর গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার দক্ষিণ নারান্দিয়া চকের বাড়ি মিজানুর রহমানের ঘরে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই মাস যাবত তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে সিরিজ ডাকাতি করাসহ গৃহকর্তাদের কুপিয়ে গুরতর জখমও করছে ডাকাতরা, এমন ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে ভাবিয়ে তুলেছে যে তিতাসে এমন সিরিজ ডাকাতি অতিতে কখনো হয়নি।

ডাকাত প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে ডাকাত প্রতিরোধ কমিটি, পাশাপশি চকের বাড়িতে বসবাসরত পরিবারগুলোও রাত জেগে পাহাড়া দিয়ে আসছে নিজেদের বাসস্থান।

সোমবার রাতে একদল ডাকাত দক্ষিণ নারান্দিয়া চকের বাড়ি মিজানুর রহমানের ঘরে প্রবেশ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে শরিফ, এ সময় আটককৃত ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয়রা।

এদিকে ডাকাত আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কমেন্টর মাধ্যমে এলাকাবাসী দাবি করছে আটককৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদ করলে গত দুই মাসের সিরিজ ডাকাতির সাথে জড়িতদের নাম পাওয়া যাবে এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করছে।

অপরদিকে আটককৃত ডাকাত শরিফের এলাকার এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সাংবাকিদেরকে মোবাইলে ফোন দিয়ে জানান শরিফ পেশাদার ডাকাত এবং তার একটি গ্রুপ আছে।

এ বিষয়ে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, ডাকাত ধরা পড়েছে, এ ঘটনায় মামলা হবে এবং আটককৃত ডাকাতের সাথে যারা জড়িত ছিল তাদেরকেও গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net