1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাস রাসেল মোল্লা গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

ত্রাস রাসেল মোল্লা গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৯৭ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলাধীন মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন ও সীমান্তবর্তী ইন্দুরকানি উপজেলার ত্রাস হিসেবে চিহ্নিত রাসেল মোল্লা গ্রেফতার হওয়ায় এলাকাবাসি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ১৬ মামলার আসামী রাসেল মোল্লা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করতো। গ্রেফতারের ভয়ে রাতে কলা বাগানে রাত কাটাতো রাসেল। এলাকার কেউ ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।

রাসেল মোল্লা চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গ্রামের মো. ছিদ্দিক মোল্লার ছেলে। রাসেল মোল্লা এলাকায় চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মারপিট, মাদক, ডাকাতিসহ ১৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আদালতের দু’টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রাসেল মোল্লা এলাকায় সার্বক্ষনিক দা এবং কুঠার নিয়ে চলাফেরা করত।

এ কারনে এলাকার লোকজন তাকে কখনো কিছু বলার সাহস পেতনা। তাকে কেউ কিছু বললে তাদেরকে লাঞ্চিত হতে হত। পুলিশ প্রশাসনও চেষ্টা করেও তার টিকিটিও ছুঁতে পারেনি। র‌্যাব-৬ (সিপিসি সদর) খুলনার একটি বিশেষ টিম বুধবার রাতে অভিযান চালিয়ে একটি রাম দা ও কুঠার সহ সিংজোড় সিকদারপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাসেল তার অস্ত্র বের করে হামলা করার চেষ্টা করে। রাতেই অস্ত্র আইনে মামলা করে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

তার বিরুদ্ধে মোরেলগঞ্জ ও ইন্দুরকানি থানায় যে মামলাগুলো রয়েছে তা হলো, মোরেলগঞ্জ থানার মামলা নং- ৯/৭০, মামলা নং- ৮/৮, মামলা নং ৫/৮৮, মামলা নং ৩২/৩২, মামলা নং ০৪/৪৬১, মামলা নং ১৫/২০৬, মামলা নং ৪৩/৮৮, মামলা নং ০৮/১৫, মামলা নং ০৫/১৬১ , মামলা নং ০৫/৫৩ , মামলা নং-৬ /২৫২, মামলা নং-১৭/২১, পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার মামলা নং ০১/১ সহ ১৬ টি মামলা রয়েছে।

রাসেল মোল্লা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, চিংড়াখালী ইউনিয়নবাসী তিনজন সন্ত্রাসির হাতে জিম্মি হয়ে আছে। এর মধ্যে ইউপি সদস্য সোহেল খান মঙ্গলবার আদালতে একটি মামলায় আত্মসমর্পন করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। রাসেল মোল্লাকে র‌্যাব দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা ওসি মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, র‌্যাবে’র এসআই মো. আব্দুল খালেক বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। রাসেল মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net