1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪০৪ বার

কুমিল্লার নাঙ্গলকোটের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার নাঙ্গলকোট থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৮ বছর পূর্বে বালিয়াপুর গ্রামের মিছকিন মিয়ার ছেলে বাহারাইন প্রবাসি ইউনুছ মিয়ার সাথে একই উপজেলার পেরিয়া ইউনিয়নের পূর্বচাঁন্দপুর চত্ত্বলিয়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে মাজেদা আক্তারের বিবাহ হয়। সংসার জীবনে তাদের ঘরে মাহফুজ নামের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের মামা হাফেজ সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, মাজেদার স্বামী মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনে চলে যাওয়ার পর থেকে স্বামীর পরিবারের লোকজন নানা অজুহাতে অপবাদ দিয়ে মাজেদার ওপর নির্যাতন চালাতো। এর একপর্যায়ে সোমবার রাতে যে কোন সময় তাকে হত্যা করে আত্মহত্যা বলে স্বামীর পরিবারের লোকজন অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর থেকে মাজেদার স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশের এসআই ওবায়দুল হক বলেন এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net