ঢাকা   ০৫:৩৩:০৯ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নানা আয়োজন মাগুরার শ্রীপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪০৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ | বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।
২৬ মার্চ শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের পাদদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউ পি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর হোসেন, ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে। এছাড়া উপজেলা বি এন পি, জাসদ, বাংলাদেশ কংগ্রেস, পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উদ্দীপনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তলোন ও সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি