ঢাকা   ০৮:৪৬:৫৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৭১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের ইটনায় নিজের ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কাজ করতে গিয়ে ঘরের উপরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলতাব মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত আলতাব মিয়া শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে আলতাব মিয়া নিজের ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কাজ করছিল।

এক পর্যায়ে সে ঘরের উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইটনা থানার এসআই আবু সায়েম ও এএসআই হারুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি