ঢাকা   ১০:৫০:৫৬ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

বাঁশখালীতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত-১০, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার:
বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিলে ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল ১১টায় বাঁশখালী উপজেলার গুনাগরি চত্বরে এ হামলার ঘটনা ঘটে। সংঘটিত এ ঘটনায় যুবদল-ছাত্রদলের অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা স্থানীয় তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় একটি মোটর সাইকেল সহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- জামাল উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার, বেলাল মাহমুদ, মামনুর রশিদ, কে.এম মহসীন, ইকবাল হোসেন রেজা, দিদারুল আলম, ফরহাদ হোসেন আসিফ,
ঘটনায় দু’পক্ষের মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগের কর্মিরা পিছু হটতে বাধ্য হয়। পরে বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ শাকিলের নেতৃত্বে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এঘটনায় মুহুর্তের মধ্যে গুনাগরি সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক খালেদ মাহমুদ শাকিল বলেন, ‘আমরা আনন্দ মিছিল করার জন্য মাইশা স্কয়ার কমিউনিটি সেন্টারে সমবেত হচ্ছিলাম। আমাদের মিছিলে মোটরসাইকেল নিয়ে যোগ দিতে আসার সময় সিনিয়র কয়েকজনের উপর হামলা চালানো হয়। খবর পেয়ে নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। এতে আমাদের ১০জন নেতাকর্মী আহত হয়েছে। সিনিয়রদের পরামর্শ অনুযায়ী মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বাঁশখালী থানার ওসি মো. শফিউল কবীর বলেন, ছাত্রদল একটি আনন্দ মিছিল করতে চেয়েছে শুনেছি। সেখানে হামলা হয়েছে তা জানি না। এ বিষয়ে আমাকে কেউ অভিযোগও দেয়নি। কেউ অভিযোগ দিলেই তদন্ত করে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি