1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের মানচিত্রটাই বঙ্গবন্ধুর অবদান' -ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানচিত্রটাই বঙ্গবন্ধুর অবদান’ -ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪০৬ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম-৫ হাটহাজারী ২৮২ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন- স্বাধীনতার মহান স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই আমাদের এদেশের মানচিত্র এনে দিয়েছেন।

বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা পরাধীনই থেকে যেতাম, হয়তো। জীবনের দীর্ঘ সময় কারাবরণ, ফেরারী জীবন সহ শেখ মুজিবের নানা আত্মত্যাগই আমাদের এই স্বাধীন বাংলাদেশ”

আজ বুধবার (১৭ মার্চ) হাটহাজারী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক মন্ত্রী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান বাসেক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, ইউপি চেয়ারম্যান এডভোকেট শামীম।

এডিশনাল এসপি শাহাদাত হোসেন, এসিল্যান্ড শরীফ উল্লাহ্, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাংবাদিক কেশব বড়ুয়া, মুক্তিযোদ্বা আহমেদ হোসেন মাস্টার, জেলা ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুরুল আলম প্রমূখ।

এর আগে এমপি মহোদয় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যাদানের মাধ্যমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net