1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলা নদীর চর থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলা নদীর চর থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৮০ বার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়াচর এলাকার ভোলা নদীর চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগারের মৃত দেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাত ৮ টার দিকে বনজীবিরা ধনচেবাড়িয়ার চরে ওই মৃত বাঘ দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয়। মৃত এই মাদী বাঘটি লম্বায় ৭ ফুট ও আনুমানিক বয়স ১৫ বছর। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো.জয়নুল আবেদীন বনরক্ষীদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে রাতেই বাঘের মৃত দেহটি উদ্ধার করেছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, মৃত বাঘটির শরীরে কোন আঘাতের চিহৃ নেই। শরীরের কোন অঙ্গ পতঙ্গও খোয়া যায়নি। এসব কারনে ধারনা করা হচ্ছে ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনীত কারনে মারা যেয়ে থাকতে পারে। মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক করন জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

এর আগে গত বছরের ৩ ফেব্রæয়ারী শরণখোলা রেঞ্জের কটকা ওয়ার্ড হেরিটেজ সাইডের অভয়রণ্যের ছাপড়াখালী খালের চর থেকে একটি বাঘিনীর মৃত দেয় উদ্ধার হয়। ওই মৃত বাঘটির পিছনের একটি অংশ কুমিরে খাওয়া অবস্থায় উদ্ধারের পরদিন ময়না তদন্ত শেষে শরণখোলা রেঞ্জ অফিসে মাটি চাপা দিয়ে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net