1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহম্মদপুরে রাজাপুর বাজারে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুরে রাজাপুর বাজারে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৮৮ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে আগুন লেগে ছোট বড় ১৪টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২১ মার্চ) বিকাল পৌনে ছয়টার দিকে এ দূূর্ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো আনিস বিশ্বাস (টিভি ফ্রীজ ক্রোকারিজ ও এলপিজি), ডা. দিপক রায় (ওষুধ) সমীত মন্ডল (ওষুধ) আব্দুল জব্বার ( বেকারি কারখানা), ইন্দ্রজিৎ বিশ্বাস ( সৌরভ ডেকোরেটর) ও সুজন ( বীজ ভান্ডার) বরকত উল্লাহ (টাইলসের দোকান,) শহিদুুল্লাহ বিশ্বাস (টিনের দোকান)নারায়ন (মুদি দোকান)
বায়েজিদ (হোমিও ঔষধের দোকান) মোঃ ইমন (বই লাইব্রেরীর দোকান) ছবেদ আলী খান (চায়ের দোকান) কবির শিকদার (চায়ের দোকান) মোঃ ছবদুল (বেকারী) ।

রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিকেল পৌনে ছয়টার দিকে বাজারের দোকানে আগুন লেগেছে-এমন খবর জানিয়ে স্থানীয় এক ব্যবসায়ী তাঁকে মোবাইলফোনে খবর দেন। তিনি মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সৈয়দ মোস্তাইন আলী জানান , খবর পেয়ে ছয়টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।

ফায়ার স্টেশন ইনচার্জের অভিযোগ, বাজারের গলিগুলো অপ্রশস্ত হওয়ায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।

আগুনে পুড়ে যাওয়া ইলেকট্রনিক্স ব্যবসায়ি আনিস বিশ্বাসের ভাষ্য, তাঁদের দোকানে ফ্রীজ ক্রোকারিজ ও এলপিজি সামগ্রী ছিল। তাঁর দাবি, আগুনে তাঁদের দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বাজার কমিটির সদস্য হুসাইন জানান মাগরিবের পূর্বে পৌন ৬টার দিকে বাজারে আগুন লেগে প্রায় ২ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। আমেনা ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টাইলসের দোকানের মালিক বরকতউল্লাহ জানান আগুনে তার ৯/১০লাখ টাকার ক্ষতি হয়েছে,সব মিলে আগুনে পুুুড়ে ক্ষতির পরিমান ১কোটি হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান কিভাবে যে আগুন লেগেছে তা এখনো জানা যাইনি।
এদিকে ২২মার্চ সকালে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন- জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর এম, বি বাকের, আওয়ামী লীগের মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান,আওয়ামী লীগ নেতা বিমল শিকদার, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাবেক মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারন সহকারী অধ্যাপক মোঃআশরাফ হুসাইন, মাগুরা পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,তৌহিদুল ইসলাম,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net