1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশু হেলপারের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশু হেলপারের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৩১ বার

মাগুরার শ্রীপুরে বালি বোঝায় ট্রলি উল্টে রাফি বিশ্বাস (১৫) নামে এক শিশু হেলপারের মৃত্যু হয়েছে। ৮ মার্চ সোমবার দুপুর ২টার দিকে শ্রীপুর -দারিয়াপুর সড়কের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার চন্দ্রপাড়া গ্রামের শাহিন বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ৮ মার্চ দুপুরে বালুবোঝাই ট্রলি গাড়ি গোয়ালদাহ থেকে শ্রীপুরের দিকে যাওয়ার পথে গোয়ালদাহ– দারিয়াপুর সড়কের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রাফি মারা যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, খবর পেয়ে দ্রুত নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাফির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net