ঢাকা   ০৮:২৬:৩৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

মীরসরাইয়ে ভিজিএফ চাল বিতরণ

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৯১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ভিজিএফ চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উক্ত চাল বিতরণ কার্যক্রমে মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী’র সভাপতিত্বে এবং ইউপি সদস্য তরজু বড়ুয়া সঞ্চালনায় উক্ত চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মায়ানী ইউনিয়ন পরিষদ সচিব ফজলুল হক শাহ্, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: দিদার এলাহি, মাফুজ মিয়া মনা, রবিউল হক আজাদ, মহি উদ্দীন আহম্মদ, মো: নজরুল ইসলাম, জাহানারা বেগম, নিরুপমা বড়ুয়া, মোছাম্মৎ মাহমুদা আক্তার সহ প্রমুখ।

এই সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী।
এই সময় মায়ানী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি