1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৫০ বার

মীরসরাই চট্টগ্রাম উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার ভোর রাতে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় ও মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির লরি মাইক্রোকে চাপা দেয় এসময় পার্থ গুহ ও মোঃ হানিফ নামে ২ জন মারা যায় এবং আহত হয়েছেন আরো ৫ যাত্রী।
নিহত দু’জন হানিফ ও পার্থ গুহ দুজনেরই বাড়িই কুমিল্লা জেলায়। আহতরা হলেন তৌহিদ, লুৎফর রহমান, বিউটি,পাপ্পু, রাহাত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপরদিকে উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট রাস্তার মাথায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে একজন নিহত। আরো ২জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. শাওন (১৮)। তিনি সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. আহসান উল্ল্যার পুত্র। আহতরা হলো কামাল উদ্দিন (৬৫), শহীদুল্লাহ।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, শনিবার ভোরে মহাসড়কের নাহার এগ্রোর সামনের ইউটার্নে কক্সবাজারগামী একটি মাইক্রোকে চট্টগ্রাম থেকে আসা একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার সময় আরো একজন মারা যান। আহত হয়েছেন আরো ৫যাত্রী। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট রাস্তার মাথায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে একজন নিহত হয় এবং আরো ২ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net