1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মুজিব বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

মীরসরাইয়ে মুজিব বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৪৪ বার

মীরসরাইয়ের ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর কাটাবিল এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সততা সংঘ আয়োজিত প্রীতি ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে অবিবাহিত ফুটবল একাদশ জয়ী হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন রোড সংলগ্ন মস্তাননগর কাটাবিল মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার।

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সভাপতিত্বে ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোশারফ এইচ সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন, ইউপি সদস্য মজিবুল হক মেম্বার, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজন, আমির হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান, আবুল বশর মেম্বার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, আওয়ামী লীগ নেতা সিরাজ বাঙ্গালী, মজিবুল হক সওদাগর, ইউসুফ হাজারী সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ সময় ধরে করোনার কারণে ছেলেরা খেলাধুলা করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধ। এতে করে তাঁরা অলস হয়ে যাচ্ছে। তাই আমি ইউনিয়নে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছি। কারণ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আশা করবো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net