1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার; ৬ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

লাকসামে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার; ৬ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪১৬ বার

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে দিনভর বিশেষ অভিযান চালিয়ে কয়েকটি ব্র্যান্ডের বিদেশি মদ, বিয়ার, গাঁজা ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অভিযান চালায় লাকসাম থানা পুলিশ।

জানা যায়, সকালে পশ্চিমগাঁও সাহাপাড়া এলাকায় রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে বিয়ারসহ আটক করে পুলিশ। পরে তার সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে কয়েকটি ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ১৭টি বিয়ার, ১ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো পশ্চিমগাঁও সাহাপাড়া এলাকার মৃত বাবুল সাহার ছেলে শিমুল সাহা (২৭), উত্তম ঘোস্বামীর ছেলে উৎপল গোস্বামী (২৫), চিত্ত দেবনাথের ছেলে সবুজ দেবনাথ (২৫), একই এলাকার ইউসুফ আলীর ছেলে মো. রাসেল (৩৯)।
অপরদিকে, সন্ধ্যায় হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ পৌরসভার গাজীমুড়া গ্রামের মসজিদবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন অনিক (২২) ও একই গ্রামের স্কুল এলাকার জাকির হোসেন বাবুলের ছেলে সাখাওয়াত হোসেন রিয়াজকে (২৮) আটক করা হয়।

কুমিল্লার সিনিয়র সহকারি পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন, লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন, ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, এসআই সাইদুল ইসলাম, আমিরুল ইসলাম, ওমর ফারুক, এসআই জাকির হোসেন, আব্দুর রহমান।
সহকারি পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net