1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গাড়ির চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

লালমনিরহাটে গাড়ির চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৫০ বার

গাড়ির হেডলাইটের চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে লালমনিরহাটের ট্রাফিক পুলিশ।

১০মার্চ বুধবার সকাল থেকে লালমনিরহাট শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় চত্ত্বরে দূর্ঘটনা এড়াতে গাড়ির হেডলাইটের চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণ করতে এ অভিযান শুরু করেন।

এসময় মিশনমোড় চত্ত্বর এলাকায় এ অভিযানে অংশ নেয় ওই স্থানে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জন মোস্তাফিজ, ট্রাফিক সার্জন জাকির,এটিএসআই মিঠু,কনেস্টবল জাহাঙ্গীর আলম।

অভিযান চালানোর সময় মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা সহ সকল ধরনের যানবাহনের হেডলাইট থেকে আসা চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণের জন্য লাইটের উপরিভাগে কালো কালি দিয়ে দিচ্ছে তারা।

এ অভিযান বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জন মোস্তাফিজ ও সার্জন জাকির বলেন দূর্ঘটনা এড়াতে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত এলইডি লাইটে ও গাড়িগুলো হেড লাইটের উপরের অংশে কালো কালি দিয়ে দেওয়া হচ্ছে।
এসময় গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতা অবলম্বন করে চলাচল করার অনুরোধও জানান তারা।

প্রসঙ্গত গত ৩ মার্চ কয়েকটি পত্রিকায় “যানবাহনে এলইডি লাইট, ঝুঁকিপূর্ণ রাতের লালমনিরহাট” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয় টি তাদের নজরে আসলে অভিযান শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net