1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে নিষেধাজ্ঞা অমান্য আবারও চালু অবৈধ ইটভাটা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

লালমনিরহাটে নিষেধাজ্ঞা অমান্য আবারও চালু অবৈধ ইটভাটা

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৫৭ বার

ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে ওঠা সান-২ নামের অবৈধ ইটভাটায় পুনরায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এর আগে গত ২১ ডিসেম্বর বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় সান -টু ইটভাটা বন্ধ করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় কৃষকরা জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় ফসলি জমির উপর অনুমোদনহীন সান -টু নামে একটি ইটভাটা গড়ে তোলেন এমদাদুল হক ওরফে এন্তাজ। ফসলি জমির উপর এ ভাটা তৈরির শুরু থেকে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অদৃশ্য কারণে হাজারো কৃষকদের দাবিকে উপেক্ষা করে ইটভাটায় আগুন দেয় ভাটা মালিক এমদাদুল হক এন্তাজ। জীবন জীবিকা ও পরিবারের খাদ্যের একমাত্র পথ ফসলি জমি এবং ফসল রক্ষায় কৃষকরা ইটভাটাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেন।
অবশেষে টনক নড়ে প্রশাসনের। জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে গত ২১ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সান-২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তাজ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের ১ লাখ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেন।

ভ্রাম্যমান আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাম্প্রতিক সময়ে পুনরায় সেই ভাটায় ইট তৈরিসহ পোড়ানো কাজ শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ভাটা চালু করায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

বাড়বিষার দোলার কৃষক সাইদুল ইসলাম ও আব্দুস সোবহান আলী জানান, উপজেলার সব থেকে ধানের জমি এই বড়বিষার দোলা। এ দোলার ইটভাটা বন্ধ না করলে হাজারো কৃষক পরিবারের খাদ্যে সমস্যা হবে। ধানের জমি রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করতে জোর দাবি জানান ভোক্তভোগীরা।

সান -২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তাজ জানান, ভ্রাম্যমাণ আদালত জরিমানা নিয়ে বন্ধ করলেও আমি অনুমোদনের জন্য গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। এসবের অনুমতি পেতে সময় লাগে। তাই অনুমোদনের কপি হাতে আসেনি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সান -২ পুনরায় আগুন জ্বালিয়ে কার্যক্রম শুরু করেছে বলে শুনেছি। খুব দ্রুত পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net