1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রাতে এলইডি লাইটের কারনে ঝুঁকিপূর্ণ মানুষজন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

লালমনিরহাটে রাতে এলইডি লাইটের কারনে ঝুঁকিপূর্ণ মানুষজন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩০৫ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলার বিভিন্ন সড়ক ও বুড়িমারী মহাসড়কে সন্ধ্যা নামলেই এলইডি লাইট জ্বালানো যান-বাহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সাধারন জনগনের চলাফেরা । কারণ এখন অটোরিক্সা, মাহিন্দ্রা, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেরে গেছে। ফলে অহরহ ঘটছেও দুর্ঘটনা। এই লাইটের আলোতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রাতের লালমনিরহাট।

গ্রাম থেকে শহরে দাপিয়ে বেড়াচ্ছে শত শত ব্যাটারী চালিত অটোরিকশা ও ভ্যানগাড়ি। এই সকল যানবাহনের সামনের হেডলাইট হিসেবে যত্রতত্র যুক্ত করা হয়েছে এলইডি লাইট। রাতের আধার নামলেই ওই লাইটের কারণে বিপরীতমুখি যানবাহন চালক কিছুই দেখতে পারছেন না। ঝুকিও বাড়চ্ছে বড়ধরণের দুর্ঘটনা আর প্রাণনাশের।

সচেতন মহল জানিয়েছেন- রাতে অন্ধকার নামলেই এলইডি লাইটযুক্ত এ সকল অটোরিকশা ও ভ্যানগাড়ির বিপরীত দিক থেকে আসা যানবাহন চালকের চোখ ধাধিয়ে যায়। এই লাইট দুর্ঘটনার জন্য একটি বড় কারণ। প্রায়ই পথেঘাটে দেখা যায় এগুলো। দ্রুত ধেয়ে আসা এই লাইটযুক্ত যানবাহনের দিকে চোখ পড়লেই চোখ ধাধানো আলোয় সামনের দিকের আর কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না।

জেলার ৫ উপজেলায় সর্বত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে নানান ধরনের যানবাহনের সংখ্যা আর সেই সাথে বেড়ে চলছে এলইডি লাইটের ব্যবহার। দিন দিন যেন এই আলোর কারণে জনজীবনে দূর্ভোগের শেষ নেই।

লালমনিরহাটসহ প্রায় বিভিন্ন উপজেলার অলিগলি ঘুরে সরোজমিনে দেখা যায়, প্রতিটি অটোভ্যান, অটোরিকশা, মাহিন্দ্রা, নসিমন, করিমনসহ অন্যান্য অনেক যানবাহনে এলইডি লাইটের ব্যবহার হচ্ছে হরহামেসেই এই লাইটের আলোর কারণে দাড়িয়ে যায় পথচারীরা , কারণ একটু সতর্ক না হলেই ঘটতে পারে দূর্ঘটনা।

একটা সময় ছিল যখন সন্ধ্যার পরে ভ্যান-রিক্সা চালানোর জন্য ভ্যানের বডির নিচে অবশ্যই হারিকেন বা সামনে কৌটার ভিতর ল্যাম্প (কুপি) জ্বালিয়ে চলাচলের কঠিন নির্দেশ মানতেন চালকরা। আজ আর সেটা দেখা যায় না।

সড়ক দুর্ঘটনার কারনগুলোর মধ্যে এটিও একটি বড় ধরনের অন্যতম কারন বলা চলে। যা এখনই প্রশাসনের নিয়ন্ত্রণ করা জরুরী প্রয়োজন।

বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মতে, এলইডি লাইটের প্রভাবে মানুষের চোখে কর্নিয়া থাকে এবং এই আলো সরাসরি চোখে লাগলে চোখ ক্ষতিগ্রস্থ হতে পারে। তবে দীর্ঘদিন এভাবে আলো চোখে লাগতে থাকলে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। যাতে করে চোখে কম দেখা, ঝাপসা দেখাসহ আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারে। এই আলো সরাসরি চোখে লাগলে চোখ ক্ষতিগ্রস্থ হতে পারে। এমনকি ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট।

এই ধরনের এলইডি লাইট থেকে সবার চোখের ক্ষতি ও দুর্ঘটনা রোধে অনতিবিলম্বে এলইডি লাইট যুক্ত যানবাহনগুলির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net