1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ৭ই মার্চের আনন্দ উদযাপন করল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

শরণখোলায় ৭ই মার্চের আনন্দ উদযাপন করল পুলিশ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩২৩ বার

বাংলাদেশ সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপন হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এই আনন্দ উদযাপন পালন করে শরণখোলা থানা পুলিশ।
বাংলাদেশ পুলিশের আয়োজনে সারাদেশের ৬৬০ থানায় একযোগে দিবসটি পালিত হয়ছে। তারই অংশ হিসেবে শরণখোলা থানা পুলিশ পালন করে দিবসটি। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ৭মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

রবিবার (৭মার্চ) বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রায়েন্দা সরকারি পাইলঠ হাই স্কুল মঞ্চে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এই আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, প্রবীন আওয়ামী লীগ নেতা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা ও প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক মহিদুল ইসলাম।
শরণখোলা উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদ প্রভাষক আকন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাক এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী প্রমূখ।
এছাড়া, ৭মার্চের এই আনন্দ উদযাপনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্য কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশের গান পরিবেশণ করে সাংস্কৃতিক সংগঠন অংকুর। #

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net