1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে আল-আমিন হাট বাজার ন্যায্য মূল্যে ইজারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

শ্রীনগরে আল-আমিন হাট বাজার ন্যায্য মূল্যে ইজারা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪১১ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ঐতিহ্যবাহী আল-আমিন হাট বাজার এবছর ইজারা নিয়েছেন ব্যবসায়ী এমডি
মিঠু। গত ১২ মার্চ হাট বাজার ইজারার প্রথম পর্বে আল-আমিন এলাকার
বাসিন্দা এমডি মিঠু ১২ লাখ ৩০ হাজার টাকায় হাটটির ইজারা নেন। এতে করে
সচেতন মহল মনে করে প্রকৃতপক্ষে সরকার তার ন্যায্য মূল্য পেয়েছে। অপরদিকে
বাজারটির ২০২০ সনের ইজারাদার মনির হোসেন এবছর সিডিউলে ইজারার মূল্য
দেন ৫ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও একই আব্দুল গফুর হাটটির জন্য তিনি
সিডিউলে ইজারা মূল্য উল্লেখ করেন ৬ লাখ ৫২৫ টাকা। ৩ জনের মধ্যে সর্বোচ্চ
দরদাতা হিসেবে আগামী ১ বছরের জন্য ইজারাদার এমডি মিঠুর নাম ঘোষনা করে
উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানায়, ঐতিহ্যবাহী আল-আমিন হাট ও বাজারটি এবছর সরকার ন্যায্য
মূল্য পেয়েছে। এই বাজারটি কেন্দ্র করে প্রতিবছরই একটি সিন্ডিকেট অত্র
এলাকায় তৎপর হয়ে উঠে। মিঠু সিডিউল কেনার পর থেকেই সিন্ডিকেটটি
মিঠুকে ম্যানেজ করার চেষ্টা করে। মিঠু হাটের ইজারা পাওয়ার পর থেকেই
সিন্ডিকেটটি এলাকায় বিভিন্ন সমালোচনা করে বেড়াচ্ছে। অথচ গত বছর মাত্র
৩৩ হাজার ৫৬৭ টাকায় হাটটির ইজারা পান ওই সিন্ডিকেটের মনির হোসেন।
এবছর মনির হোসেন নিজেই আল-আমিন হাট ও বাজারের ইজারা পাওয়ার আসায়
সিডিউলে ইজারা মূল্য দেন ৫ লাখ ১৫ হাজার টাকা! অপরদিকে সিন্ডিকেটটি
এলাকায় বলে বেড়াচ্ছে আল-আমিন হাট বাজারের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে
অতিরিক্ত টাকা আদায় করে এর ঘাততি পুষিয়ে নেবে বর্তমান ইজারাদার এমডি
মিঠু।

এব্যাপরে ইজারাদার এমডি মিঠু বলেন, বাজার সিন্ডিকেটের কারণে এতো বছর
সরকার তার ন্যায্য ইজারা মূল্য থেকে বঞ্চিত ছিলো। আমি যতদিন বাজারের
দায়িত্বে থাকবো গুরুত্বপূর্ণ হাটটিকে আধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা
করবো।
আল-আমিন হাট ও বাজার কমিটির সভাপতি ইকবাল রশিদ মামুনের কাছে এবিষয়ে
জানতে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net