ঢাকা   ০১:৪১:১১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সাতকানিয়ায় ৭ বসতঘর আগুনে পুড়ে ছাই, আগুনে দগ্ধ ২ জন

সাতকানিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪০৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন, এসময় পুড়ে গেছে সাতটি বাড়ি ও দুটি গবাদি পশু। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধ মৃত সতীশ জলদাসের স্ত্রী ব্রজবালা জলদাস (৬০) ও মানিক দাসের ছেলে সন্তোষ জলদাস (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, কাপড় চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র সবকিছু মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন সাবেক ইউপি সদস্য বিমল জলদাস, সন্তোষ জলদাস, স্বপন জলদাস, ব্রজবালা জলদাস, প্রিয়লাল জলদাস, প্রিয়তোষ জলদাস ও নির্মল জলদাস।

সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মল জলদাসের গোয়াল ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে নিমিষেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী আগুনে টিনের চালা সেমি পাকা ও বেড়ার সাতটি বাড়ি পুড়ে গেছে।

জানা যায়, প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা ও স্থানীয় চেয়ারম্যান ২০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা সহযোগিতা করেছেন।। ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ধর্মপুরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমি চেষ্টা করছি সরকারি সহযোগিতা করার। খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শ করেছি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি