1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বিপুল আনন্দ ও মহা উৎসবে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সোনারগাঁয়ে বিপুল আনন্দ ও মহা উৎসবে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী পালন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৩২ বার

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে সুবিশাল জমকালো ও বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বুধবার সকালে ১০ হাজার নেতাকর্মীর আনন্দ শোভাযাত্রায় নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজমাঠে সোনারগাঁয়ের সর্বস্তরের আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনর নেতা-কর্মীদের নিয়ে আনন্দ উৎসবমুখর পরিবেশে মুহুর মুহুর শ্লোগান, মিউজিকের তালে তালে শান্তির পায়রা উড়িয়ে ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মদিনের মাহেন্দ্রক্ষণ উদযাপন করেন।

এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় ও এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মোহাম্মদ শহিদ বাদল ও প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আ’লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু অংশ গ্রহন করেছেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net