1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি গাছ কাটার অভিযোগে ১জনকে ১০হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

সরকারি গাছ কাটার অভিযোগে ১জনকে ১০হাজার টাকা জরিমানা

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৭৩ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে আশরাফুল ইসলাম মানিক (২৬) নামের একজন কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ মার্চ সোমবার বিকালে সরকারি গাছ কাটার দায়ে তাকে এই জরিমানা করা হয়।

মানিক জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক। মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান, মানিক ও তাঁর লোকজন বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে সরকারি মালিকানাধীন মেহগনি গাছ কাটছিলেন। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মঞ্জুরুল ইসলাম গাছ কাটতে বাধা দেন। এতে মানিক উত্তেজিত হয়ে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়টি মেহেগনি গাছের ৫৫ পিচ লগ জব্দ করা হয় । জব্দকৃত গাছের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। অবৈধভাবে সরকারি গাছ কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মানিক মন্ডলকে ১০ হাজার টাকা জমিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net