1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মদিনে ২৯ অসহায় গৃহহীন পেলেন সরকারী ঘর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

বঙ্গবন্ধুর জন্মদিনে ২৯ অসহায় গৃহহীন পেলেন সরকারী ঘর

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৯৫ বার

সারাদেশের ন্যায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালন করেছে গুইমারা উপজেলা প্রশাসন। তার মধ্যে সবচেয়ে বড় আয়োজন ছিল অসহায় ও গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া। ১৭ মার্চ বুধবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক অসহায় ও গৃহহীন ২৯ জনকে ২ শতক জায়গা ও ঘরের চাবি তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ১ নং গুইমারা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান সুইজাইউ মারমা ২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ৩ নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা বেগম, জালিয়াপাড়া বনরেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।উল্লেখ্য গুইমারা ইউনিয়নে ১১ জন হাফছড়ি ইউনিয়নে ৭ জন ও সিন্দুকছড়ি ইউনিয়নে ১১ জনকে তাদের জায়গা ও ঘরের চাবি বুজিয়ে দেওয়া হয়েছে। জায়গা ও ঘরের চাবি হাতে পেয়ে খুবই খুশি হয়েছে বলে জানিয়েছেন অসহায় ও গৃহহীনেরা।তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে উনার দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net