1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরযাত্রীর নৌকা ডুবে বরের নানির মৃত্যু ঃ আহত ৭ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বরযাত্রীর নৌকা ডুবে বরের নানির মৃত্যু ঃ আহত ৭

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৮৯ বার

গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে ব্রহ্মপুত্র নদে গত রোববার রাতে বরযাত্রীবাহীর নৌকা ডুবে ফাতেমা বেগম (৪৭) নামে এক গৃহবধুর মৃত্যুর হয়েছে।

এ ঘটনায় নৌকায় থাকা ১৫ জন বর যাত্রীর মধ্যে ৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিশুকে জেলা হাসপাতালে ভর্তির পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ফাতেমা বেগম স¤পর্কে বরের নানি। তিনি সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের সাখাওয়াত হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা থেকে বর লিটন মিয়া সদর উপজেলার কামারজানির পাড়দিয়ারা যাচ্ছিলো বরযাত্রীবাহী নৌকা নিয়ে। বরযাত্রীর নৌকাটি কামারজানী বন্দর এলাকা থেকে কিছুদূর যাওয়ার পর অপরদিক থেকে আসা একটি বড় নৌকা বরযাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিয়ে উপরে উঠে যায়। এ সময় নৌকায় থাকা ১৫ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ফাতেমা বেগম ও সাত বছরের শিশু স্বাধীনকে জেলা হাসপাতালে পাঠানো হয়। জেলা সদর হাসপাতালের জরুরী কর্তব্যরত চিকিৎসক ডা. সুজন পাল বলেন, ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net