1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

বাগেরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯২ বার

বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। রোববার সকাল সোয়া আটটায় জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে বাগেরহাট শহরের জেলা পরিষদের মাঠ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে শেষ হয়। র‌্যালীতে স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোর্ট পরে অংশ নেয়।

শহীদ মিনার এলাকায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের দাঁড়িয়ে শহরের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোর্ট পরে সমবেত কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চে দেয়া সেই ঐতিহাসিক ভাষণ পাঠ করে।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পুলিশ সুপার কে এম আরিফুল হক, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net