1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার দারিয়াপুরের অজ্ঞাত অগ্নিদগ্ধ লাশের পরিচয় মিলেছে, আটক- ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

মাগুরার দারিয়াপুরের অজ্ঞাত অগ্নিদগ্ধ লাশের পরিচয় মিলেছে, আটক- ৩

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৯৬ বার

মাগুরা সদর এর দারিয়াপুর গ্রামে গত ১মার্চ সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ এর পরিচয় মিলেছে। জুয়ার নেশাই এসকেন মোল্যা (৭৩) নামে ওই বৃদ্ধের মৃত্যুর কারণ বলে জানা গেছে। সেই সাথে হত্যাকান্ড জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। ৭মার্চ রবিবার এক সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান- সদরের গৌরিচরণপুর গ্রামে এসকেন মোল্যা দীর্ঘদিন এলাকা থেকে চলে গিয়ে ঝিনাইদহ সদরের ফুলুল বেড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন। এসকেন মোল্যা একজন দক্ষ জুয়াড়ী ছিল। তিনি বেশীরভাগ সময়ই জুয়ায় জিততেন। যার ফলে তাদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দিন তার জুয়ার সহচর ধলহরা কালুপাড়া গ্রামের চাতাল শ্রমিক মিনহাজ(২৮), সাচানি রাউতড়া গ্রামে শহর আলী (৬৯) ও রাজারামপুর গ্রামে আনসার উদ্দিন (৬৫) একসঙ্গে তার সঙ্গে জুয়া খেলে হেরে যায়। যার ফলে রাগের বসবর্তী হয়ে প্রথমে তারা তার মাথার পিছনে রড দিয়ে আঘাত করে ও পরে তাকে গলায় স্টীলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ অন্যরা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করেছে, যার মামলা নং ০২ তারিখ ০১/০৩/ ২০২১ ইং বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net