1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বিপুল আনন্দ ও মহা উৎসবে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

সোনারগাঁয়ে বিপুল আনন্দ ও মহা উৎসবে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী পালন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৪৫ বার

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে সুবিশাল জমকালো ও বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বুধবার সকালে ১০ হাজার নেতাকর্মীর আনন্দ শোভাযাত্রায় নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজমাঠে সোনারগাঁয়ের সর্বস্তরের আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনর নেতা-কর্মীদের নিয়ে আনন্দ উৎসবমুখর পরিবেশে মুহুর মুহুর শ্লোগান, মিউজিকের তালে তালে শান্তির পায়রা উড়িয়ে ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মদিনের মাহেন্দ্রক্ষণ উদযাপন করেন।

এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় ও এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মোহাম্মদ শহিদ বাদল ও প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আ’লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু অংশ গ্রহন করেছেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net