1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪৯,৫০০ ইয়াবাসহ দুই কারবারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

৪৯,৫০০ ইয়াবাসহ দুই কারবারী আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৬৫ বার

কক্সবাজারে বস্তা ও শপিং ব্যাগে ভরে পাচারের আগেই ৪৯,৫০০ ইয়াবাসহ ২ কারবারীকে আটক করেছে র্যাব।

তারা হলেন- টেকনাফ সদর ইউপির ২ নং ওয়ার্ডের উত্তর লম্বরী এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে শামসুল আলম (৩০) ও ফজল আহমদের ছেলে জামাল হোসেন (৩৬)।

শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়েছে।

তবে শনিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন র্যাব-১৫, কক্সবাজার এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইট সংলগ্ন টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে তারা অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করা হয়।

তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৪৯,৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net