ঢাকা   ০৬:০৫:৩৬ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আবারও খালেদা জিয়ার করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৬৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাতেও করোনা পজিটিভ এসেছে তাঁর। শুধু তাঁরই নয়, গুলশানের ওই ফিরোজা বাসভবনের আরও তিনজন করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার রাতে রিপোর্ট হাতে পান বেগম জিয়ার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার রাত পৌনে ১টায় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আশা করছি সামনের সপ্তাহে আরেকবার পরীক্ষা করালে নেগেটিভ রিপোর্ট আসবে। ম্যাডামের এখন কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

এদিকে দীর্ঘ রাত পর্যন্ত বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শনিবার দুপুরের পরে বেগম জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি।

https://www.bd-pratidin.com/national/2021/04/25/642931?fbclid=IwAR0TA55rbbMw8UlMeit4aqURUMSBHGPm1UOmPVFpe9fb0XKlOdC58LCaQ-s

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি