ঢাকা   ০৩:২৭:৫৫ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

কক্সবাজারের গোমাতলীর মুক্তিযোদ্ধা হাজী ছায়েদুল আলম আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির প্রবীণ সদস্য, বর্তমানে কক্সবাজারের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ ছায়েদুল আলম (৭০) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি… রাজেউন।

বৃহষ্পতিবার (১এপ্রিল) সকাল ৯ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বর্ণিত ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ার মরহুম হোছাইন আলীর পুত্র। তিনি ১ কন্যা ৪ পুত্র সন্তানের জনক।

মরহুমের বড় মেয়ে রুমানা সাঈদ, তেজগাঁও কলেজের গণিতের শিক্ষিকা। এছাড়াও
বড় ছেলে রিদুয়ান সাঈদ, ঢাকা রাজউক উপ-পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন। মেঝ ছেলে রিফাত বিন সাঈদ, স্কয়ার কনজিউমার লিঃ এর ইন্টারন্যাশনাল মার্কেটের সহকারী ব্রান্ড ম্যানেজার। তৃতীয় ছেলে সাঈদ তানভির, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও কনিষ্টপুত্র সাঈদ তৌকির, ঢাকা সোহরাওয়ার্দী মেডেকেল কলেজে পড়ছেন।

একইদিন বাদে আছর গোমাতলী রাজঘাট জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি