1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ছেলের হাতে মা খুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

কক্সবাজারে ছেলের হাতে মা খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪২০ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় ছেলে আলমগীরের-এর দায়ের কোপে মা আনোয়ারা নিহত হয়েছে।

২ এপ্রিল শুক্রবার সকাল ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা মোঃ হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের মোঃ হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী।

দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net