ঢাকা   ১১:০৯:৫৭ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চা বাগানে ট্রাক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৯৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের রামু চা বাগানে ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারি মোহাম্মদ শরীফ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেকস্থ তিনঘরিয়া পাড়া এলাকার আবু শামার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদগাঁহমুখি ডাম্পার পথচারী মো. শরীফকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ডাম্পারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে পড়ে যান শরীফ। মুমূর্ষ অবস্থায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় ডাম্পারটি দুমড়ে-মুচড়ে যায়। এ কারণে সামনের আসনে বসা চালকসহ তিনজন গাড়িতে আটকে পড়েন।

খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে ডাম্পার চালক ইসমাইল ও হেল্পারকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এবং দুর্ঘটনায় আহত আবদুর রহিমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডাম্পারের চালকসহ আহত তিনজনই চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ছাড়াও রামু থানা পুলিশ, তুলাতুলি হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি